আজ অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম ।

আজ অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম । তবে স্বইচ্ছায় নয়, অনিচ্ছায় । আমি চাইছিলাম না বৃষ্টি আমাকে ভিজিয়ে দিক । বৃষ্টির ফোটায় সিক্ত হই আমি, তবুও ভিজলাম ।  

খুব মনেহচ্ছিল ওর কথা, এক সাথে ভিজলে কি মজাইনা হতো ! সেই উপায় কি আছে ? ও বৃষ্টিতে ভিজতে ভয় পায়, ঠান্ডা লেগে যায় যদি ! ওর বোকা বোকা কথায় আমি তখন হাসতাম, ও রেগে যেত ! বলতো, রেগে যাচ্ছি কিন্তু আমি । 
একটু ভিজলে কি বা হয়, এভাবে আমার অনুরোধ, হাজারো মিনতিতে শেষ পর্যন্ত ভিজতে রাজি হতো,  কিন্তু তখন বৃষ্টি থেমে একেবারে সূর্য উদয় হতো । মাঝে মাঝে রাগ হতো ওর উপর, কিন্তু ওর বাকা ঠোটের হাসিতে আমার রাগ একেবারে জল করে দিত । আর একবার রিক্সায় বসে বসে কাক ভেজা টাইপ ভিজলাম বৃষ্টিতে । ভালো করে বৃষ্টিতে ভিজতে রিক্সা থেকে নেমে পড়লাম । বৃষ্টিতে ভেজাতো হলোইনা, বরং কাদা মাখিয়ে দিয়ে গেল একটা গাড়ি । কাদায় মাখা মাখি হলো আমাদের জামা কাপড় । সেই অবস্থায় বাড়ি ফেরার কাহিনী, আজ নাহয় নাইবা বললাম ।  

বৃষ্টিকে আমরা দুজন এত ভালবাসি, তবুও সেদিনের পর কেন জানি মন ভরে একসাথে বৃষ্টিতে ভেজা হয়নি কখনো । বিশ্বাস কর ! তুমি না থাকলে বৃষ্টিতে ভেজা অর্থহীন এই ভেবে সব সময় বৃষ্টি এড়িয়ে গিয়াছি । 


বৃষ্টির দিনগুলো !
আব্দুস সালাম

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!